মঙ্গলবার ০৫, মে ২০২৬

মঙ্গলবার ০৫, মে ২০২৬ -- : -- --

পটিয়ায় পৃথক অভিযানে যুবলীগ নেতা সহ তিন আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৫:২০ পিএম

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা সহ তিনজন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক পৃথক পুলিশি অভিযানে যুবলীগের এক নেতাসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পটিয়া থানা সূত্র জানায়, সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খরনা ইউনিয়নের উত্তর খরনা ওয়াহেদুর পাড়ায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা মাইমুনুল ইসলাম (৩৩)কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে।

এদিকে একই রাতে পৃথক অভিযানে বড়লিয়া ইউনিয়নের পূর্ব বাড়ৌকাড়া গ্রাম থেকে মো. ফরহাদ (২৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি একটি জিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকা থেকে মো. নাছির উদ্দিন (৩০)কে গ্রেপ্তার করে পুলিশ, যিনি একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি।

অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক শফিক উল্লাহ, সহকারী উপ-পরিদর্শক জাফর আহমদ, উপ-পরিদর্শক বিল্লাল হোসেন সরকার এবং উপ-পরিদর্শক আতাউর রহমান।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Link copied!