মঙ্গলবার ০৫, মে ২০২৬

মঙ্গলবার ০৫, মে ২০২৬ -- : -- --

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৮

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০২:২৭ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজাসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকায় অভিযান চালিয়ে অলি হোসেন (৩৫)-এর বাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা এলাকায় আরেকটি অভিযানে মরিয়ম বেগম (৩৫) ও সাথী আক্তার (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে সোহেল আজাদ (২৩)-কে ১৫ দিনের এবং ইয়াছিন (১৯)-কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পৃথক অভিযানে আরও তিনজন পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Link copied!