মঙ্গলবার ০৫, মে ২০২৬

মঙ্গলবার ০৫, মে ২০২৬ -- : -- --

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ১ কোটি ৭০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০২:১০ পিএম

জব্দকৃত ভারতীয় শাড়ি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০-বিজিবি)।

সোমবার (৪ মে) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শশীদল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ শাড়ি জব্দ করা হলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Link copied!