মঙ্গলবার ০৫, মে ২০২৬

মঙ্গলবার ০৫, মে ২০২৬ -- : -- --

হাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন সেজুঁতির প্রলয় উল্লাস

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৩:০২ পিএম

ছবি | ক্যাম্পাস রিপোর্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন সেজুঁতি সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে প্রলয় উল্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিশ^বিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবন সন্মুখে বিকাল ৫টায় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. নরশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান। এছাড়া অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা হাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন সেজুঁতি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, উন্মুক্ত চত্ত্বরে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সাংস্কৃতিক অঙ্গনের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।

ভিসি বলেন, লেখাপড়ার পাশাপাশি, স্বেচ্ছা সেবামূলক সংগঠন যেমন-বিএনসিসি, রোভার স্কাউট, রেডক্রিসেন্ট ইত্যাদিতে তোমরা জড়িত থাকবে। তাহলে বিশ^বিদ্যালয়ের পরিবেশ সুন্দর থাকবে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, তিঁনি সম্পূর্ণ স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সেজুঁতির এই সাংস্কৃতিক আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Link copied!