মঙ্গলবার ০৫, মে ২০২৬

মঙ্গলবার ০৫, মে ২০২৬ -- : -- --

মানারাতের রেজিস্ট্রার হলেন এ.এইচ.এম.আবু সাঈদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৩:০৫ পিএম

ছবি | ক্যাম্পাস রিপোর্ট

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন এ. এইচ. এম. আবু সাঈদ। এ উপলক্ষে সোমবার (৪ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ও বিশিষ্ট ভূরাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব নবনিযুক্ত রেজিস্ট্রারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় তাঁরা নবনিযুক্ত রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এর আগে রোববার (৩ মে ২০২৬) মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে এ. এইচ. এম. আবু সাঈদের হাতে নিয়োগপত্র তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে যোগদানের আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দীর্ঘ ১৪ বছর অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়াও তিনি দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই যুগেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

Link copied!