বুধবার ২৯, এপ্রিল ২০২৬

বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেধাস্বত্ব দিবসের র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল “আইপি স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট”। দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য ছিল মেধাস্বত্বের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণা ও উদ্ভাবনে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা।

অনুষ্ঠানটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), যা শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি-এর সহকারী পরিচালক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মেধাস্বত্ব সংরক্ষণ একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেধাস্বত্ব সুরক্ষার গুরুত্বের ওপর জোর দেন।

র‍্যালি ও আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

Link copied!