প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম
চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকালে জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ ‘সাপ্তাহিক মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজের সালামি গ্রহণ করেন। পরে তিনি প্যারেড অধিনায়কের সঙ্গে সুসজ্জিত কন্টিনজেন্ট পরিদর্শন করেন।
এবারের প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম। তার নেতৃত্বে সদস্যরা দক্ষতার সঙ্গে প্যারেড প্রদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের টার্ন আউট, শারীরিক সক্ষমতা ও দক্ষতা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং সেরা পারফরম্যান্সের জন্য জিএস মার্ক ও নগদ পুরস্কার প্রদান করেন।
তিনি বলেন, "জনগণকে দ্রুত ও সঠিক সেবা প্রদান করাই পুলিশের প্রধান লক্ষ্য। শৃঙ্খলা হচ্ছে পুলিশের প্রাণ, তাই ডিউটি পালনে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা যাবে না। প্রযুক্তিনির্ভর আধুনিক স্মার্ট পুলিশিং ব্যবস্থার সাথে তাল মিলিয়ে নিজেদের প্রতিনিয়ত দক্ষ করে তুলতে হবে।"
প্যারেডে ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
