বুধবার ২৯, এপ্রিল ২০২৬

বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --

কুমিল্লায় বিজিবির অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সূর্যনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৯ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে জেলার বৌয়ারাবাজার বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সূর্যনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ টহল জোরদার করা হলে সন্দেহজনক একটি চালান শনাক্ত করা হয়।

অভিযানের সময় টহলদল মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত ১০ হাজার ২০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে। ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

Link copied!