বুধবার ২৯, এপ্রিল ২০২৬

বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --

পোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহে ফুড বাস্কেট বিতরণ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম

ফাইল ছবি

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহের শেষ দিনে ফুড বাস্কেট বিতরণ করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র মিলনায়তনে পুষ্টি সপ্তাহের শেষ দিনে অসহায় গরীবদের মাঝে ফুড বাস্কেট বিতরণ করেন ইউএনও রাকিবুল ইসলাম। এছাড়াও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদৈর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নুল আবদীন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ মেডিকেল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর বাস্তাবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছিল।

Link copied!