সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

কাপ্তাই সীমান্তে ৩০৮ কেজি রসুনসহ ৩ মোটরসাইকেল জব্দ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম

কাপ্তাই সীমান্তে ৩০৮ কেজি রসুনসহ ৩ মোটরসাইকেল জব্দ

রাঙামাটির কাপ্তাই সীমান্ত এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা ৩০৮ কেজি রসুনসহ তিনটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ রসুন বহনকারী তিনটি মোটরসাইকেল আটক করা হয়।

অভিযানে মোট ৩০৮ কেজি রসুন এবং ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে সংশ্লিষ্ট পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা সীমান্তে বিজিবির এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ পাচার বন্ধে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

Link copied!