সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বিশেষ প্রতিনিধি (ক্রাইম) সুমন শাহ্ 

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, গত কয়েকদিন ধরে মাদক ব্যবসায়ীর একটি চক্র অবৈধ যৌন উত্তেজক সিরাপ ক্রয়-বিক্রয়ের জন্য আনা-নেওয়া করছে। এরই প্রেক্ষিতে উক্ত তথ্য অধিনায়ক ২০ বিজিবি র‍্যাব-৫ কে অবহিত করেন।

পরবর্তীতে গত ২৩ এপ্রিল জনাব লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়নের নেতৃত্বে ২০ বিজিবি, জয়পুরহাট এর টহল টিম ও র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর টহল টিম এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ আভিযানিক দল গঠন করা হয়। অতঃপর র‍্যাব-৫, সিপিসি-৩ তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত যৌন উত্তেজক সিরাপ শনাক্ত করত: উক্ত বিশেষ যৌথ আভিযানিক দল চিরুনি অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া বাজার এলাকার করতোয়া কুরিয়ার সার্ভিস, নবাবগঞ্জ শাখা অফিসের সামনে ফাঁকা জায়গা হতে আনুমানিক ২৫,২৯,০৫০/- টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ যা- ২৯ কার্টুন (৭,৪৮৫ বোতল) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত অবৈধ যৌন উত্তেজক সিরাপ যা- ২৯ কার্টুন (৭,৪৮৫ বোতল) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), হেডকোয়ার্টার্স জয়পুরহাটে জমা আছে। উক্ত যৌন উত্তেজক সিরাপের উৎস ও সংশ্লিষ্ট আসামিকে ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার জিডি নং ১২৬৫, তারিখ ২৩/০৪/২০২৬ ইং।

Link copied!