প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই কমিটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নতুন কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানকে সভাপতি এবং আলমগীর হোসেন (মিয়া ভাই)কে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া কমিটিতে সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মাহমুদ ফারুকসহ রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা এবং বিভিন্ন ক্রীড়া সংগঠক ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
নবগঠিত কমিটির সদস্যরা ক্রীড়ার উন্নয়ন, তরুণদের সম্পৃক্তকরণ এবং একটি সুস্থ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংশ্লিষ্টদের মতে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে রামগঞ্জের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠবে।
