শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড-এর বিভাগীয় পর্ব ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ‘আমাদের পৃথিবীর পরিবেশ পুনরুদ্ধারের জন্য বিজ্ঞানের নতুন চিন্তা’ প্রতিপাদ্য নিয়ে।শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আনন্দ মোহন কলেজ-এ শুরু হওয়া এ অলিম্পিয়াডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজক বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (BYEI) জানায়, এপ্রিলজুড়ে দেশের আটটি বিভাগ ও কুমিল্লা অঞ্চলে এ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

এ আয়োজনে জ্ঞান ও কৌশলগত সহায়তা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ভূতত্ত্ব বিভাগ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ।

সংগঠনটির কো-লিড ফায়াজ আনাম স্বনন জানান, ২০১২ সাল থেকে এই অলিম্পিয়াডের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান সম্পর্কে গভীর আগ্রহ নিয়ে শেখার সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, “এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ভবিষ্যতের পরিবেশ নেতা তৈরি করা এবং তরুণদের সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করা।” এবারের প্রতিপাদ্যের মাধ্যমে শিক্ষার্থীদের ই-স্টিম ধারণা ব্যবহার করে পরিবেশ পুনরুদ্ধারে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার সেরা শিক্ষার্থীরা আন্তর্জাতিক আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড (আইইএসও)-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। এ পর্যন্ত বাংলাদেশ পাঁচটি স্বর্ণ, ছয়টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

এ বছর আয়োজনে সহায়তা করছে E-STEM Awards ও North American Association for Environmental Education। সহ-আয়োজক হিসেবে রয়েছে Geological Society of Bangladesh এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে BYEI দেশের তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী, বিজয়ী ও স্বেচ্ছাসেবকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

Link copied!