বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬

বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬ -- : -- --

যবিপ্রবি এআইএস ক্লাবের নতুন কমিটি গঠন

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সোহানুর রহমান।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) এআইএস বিভাগের নিজস্ব কক্ষে শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন খাদিজা হোসাইন মুন্নি ও জয়ন্ত পাল। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মেজবাহ এবং প্রচার সম্পাদক হয়েছেন ফাহিম কামাল।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সালমান আমিন, নাভিদ নওরোজ হিমেল, রাতুল হাসান খান, মোঃ খায়রুল হোসেন ইয়ামিন, প্রিয়া দাশ এবং মোছাঃ তাজমিম আক্তার।

ক্লাবটির নবনির্বাচিত সভাপতি সোহানুর রহমান নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এআইএস ক্লাবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। সভাপতি হিসেবে আমার লক্ষ্য থাকবে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। পাশাপাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনে আমাদের বিভাগকে সফল ও গৌরবের সঙ্গে প্রতিনিধিত্ব করাই হবে আমার অন্যতম প্রধান অঙ্গীকার।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের সহকারী অধ্যাপক তরুন সেন, সহকারী অধ্যাপক মো. শাহাজুল ইসলাম এবং প্রভাষক ফজলুর রহমান।

Link copied!