প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিএসই বিভাগের ফাইনাল ইয়ারের একদল শিক্ষার্থী গত (১৮ জানুয়ারি ২০২৬) শনিবার বিডি কলিং আইটি লিমিটেড এ একটি সফল ইন্ডাস্ট্রি ভিজিট সম্পন্ন করেছেন। এই ভিজিটটি ইউআইটিএস সিএসই বিভাগ ও বিডি কলিং আইটি লিমিটেড এর মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এমওইউ এর অংশ হিসেবে আয়োজিত হয়।
ভিজিটের সময় শিক্ষার্থীরা Softvence Agency সহ প্রতিষ্ঠানের বিভিন্ন টিমের কার্যক্রম ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পান। তারা মোবাইল অ্যাপ ও ওয়েব ডেভেলপমেন্ট, UI/UX ডিজাইন,ক্লায়েন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং রিয়েল-ওয়ার্ল্ড ওয়ার্কফ্লো সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি ডেভেলপার ও টিম মেম্বারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ইন্ডাস্ট্রির বর্তমান ট্রেন্ড, ব্যবহৃত টুলস এবং ক্যারিয়ার প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এই ইন্ডাস্ট্রি ভিজিটে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন ইউআইটিএস সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও এসোসিয়েট প্রফেসর আল-ইমতিয়াজ এবং প্রভাষক মো: তাসনীন তানভীর। Bdcalling IT Limited-এর পক্ষ থেকে শিক্ষার্থীদের ও শিক্ষকবৃন্দদের সাদরে গ্রহণ করেন রনি সাহা, এজিএম, Bdcalling IT Limited।
আজকের এই ইন্ডাস্ট্রি ভিজিটকে দীর্ঘমেয়াদি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার প্রথম সফল ও আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের বাস্তব কর্মজগতের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
