প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে পঞ্চগড়সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। তবে স্থায়িত্ব কতক্ষণ ছিল তা জানাতে পারেনি তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। পঞ্চগড়সহ উত্তরবঙ্গের রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া ও ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে।
সকালের দিকে হঠাৎ এই কম্পন অনুভূত হওয়ায় পঞ্চগড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে তাৎক্ষণিকভাবে পঞ্চগড়ের কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, প্রতিবেশী দেশ নেপালে এ ভূমিকম্পের সূত্রপাত। তবে এর স্থায়িত্ব কতক্ষণ ছিল তা ঢাকা অফিসের মাধ্যমে জানানো হবে।
