বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ -- : -- --

সোনালী ব্যাংকের শিক্ষা বৃত্তি, আবেদন করতে পারবেন যারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

প্রতীকী ছবি

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালের শিক্ষা বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ বৃত্তি দেওয়া হবে। যোগ্য শিক্ষার্থীরা এককালীন ১৫ হাজার টাকা করে পাবেন। বৃত্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ৮ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বৃত্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্যাংকের সিএসআর-সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

সোনালী ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন-

১. এসএসসি বা সমমান উত্তীর্ণ: ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
২. এইচএসসি বা সমমান উত্তীর্ণ: ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে:

  • সাধারণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী: এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫।
  • মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান: জিপিএ ৪.৫০।
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী: জিপিএ ৪.৫০।
  • শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী: ন্যূনতম জিপিএ ৩.৫০।

স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে:

  • সাধারণ শিক্ষার্থী: এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫।
  • মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান: জিপিএ ৪.৫০।
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী: জিপিএ ৪.৫০।
  • শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী: ন্যূনতম জিপিএ ৩.৫০।

পারিবারিক আয়ের শর্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দরিদ্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এসব শিক্ষার্থীর পিতা-মাতা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকা হতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ভাতা হিসাবের বাইরে থাকবে। সচ্ছল পরিবারের সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী শিক্ষার্থীরা ৮ নভেম্বর ২০২৬ থেকে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে।

Link copied!