বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ -- : -- --

সাবেক বিএনপি চেয়ারম্যানের বাড়ি থেকে চুরি হয়ে যাওয়া গরু উদ্ধার

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০১:০৫ এএম

সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মঈন উদ্দিন মইজনের বাড়ি থেকে চুরি যাওয়া একটি গরু উদ্ধারের অভিযোগ উঠেছে। তার ছেলে জুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।মঙ্গলবার রাতে চেয়ারম্যান বাড়িতে এই ঘটনা ঘটে।

গরুর মালিক দয়াল জানান, প্রায় তিন মাস আগে তাঁর একটি গরু চুরি হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে গরুটির সন্ধান পেয়ে বিষয়টি বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করেন। এরপর চেয়ারম্যানের সহযোগিতায় তাঁরা সাবেক চেয়ারম্যানের বাড়িতে গিয়ে গরুটি উদ্ধার করে নিয়ে আসেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ৩ নং পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, এখন থেকে আধা ঘণ্টা আগে খবর পেয়েছি, এখন এসে দেখছি এলাপুর বাগান থেকে একশত থেকে দেড়শত মানুষ আসছে। তাদেরকে বললাম কি হয়েছে, তারা বলে এই গরুটা তিন মাস আগে চুরি হয়েছে, বর্তমানে খবর পেয়ে এসে দেখে সাবেক চেয়ারম্যানের বাসায় গরু মিলেছে। এটা খুব দুঃখজনক ঘটনা, একজন জনপ্রতিনিধির কাছে এটা আশা করা যায় না।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, চুরি যাওয়া গরু যদি সত্যিই একজন সাবেক জনপ্রতিনিধির বাড়িতে পাওয়া যায়, তাহলে বিষয়টি তদন্ত করে দেখা দরকার। কে চুরি করলো, কীভাবে গরুটি সেখানে গেলো — সবকিছু খতিয়ে দেখতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যানের ছেলে জুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, এই গরুটি আমি বাজার থেকে কিনে এনেছি। আমাদের পরিবারকে নিয়ে চেয়ারম্যান সিরাজুল ইসলাম ষড়যন্ত্র করেছে। গোয়ারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম অনুরোধ করেছেন গরু দেওয়ার জন্য তাই দিয়েছি, উনি বলেছেন টাকা দিয়ে দিবেন।

গোয়ারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, আমি আসল চোর ধরতেছি, গরু উদ্ধার করার জন্য টাকা দিয়ে দিবে সেটা বলেছি।

এখন প্রশ্ন উঠেছে — গরুটি আসলেই চুরি করা, নাকি বাজার থেকে কেনা, আর টাকা দেওয়ার বিষয়টি কী, এলাকাবাসী বলছেন, পুলিশি তদন্ত হলেই আসল রহস্য বেরিয়ে আসবে।

Link copied!