বুধবার ২১, অক্টোবর ২০২৬

বুধবার ২১, অক্টোবর ২০২৬ -- : -- --

দীপিকা-রণবীরের দ্বিতীয় কন্যার নাম দেবী, পারিবারিক ছবি প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম

দ্বিতীয় মেয়ের নাম জানালেন দীপিকা-রণবীর, নাম দেবী পাড়ুকোন সিং

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। দশেরার শুভ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের একটি ছবি শেয়ার করে মেয়ের নাম জানিয়েছেন এই তারকা দম্পতি। তাঁদের দ্বিতীয় মেয়ের নাম রাখা হয়েছে দেবী পাড়ুকোন সিং।

প্রকাশিত ছবিতে দীপিকা ও রণবীরকে দুই মেয়ের সঙ্গে দেখা যায়। পরিবারের চার সদস্যই পরেছিলেন সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাক। ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড হাউস অব মাসাবার তৈরি পোশাকে সাজানো ছিল তাঁদের। ছবিতে বড় মেয়ে দুয়াকে দেখা যায় ছোট বোন দেবীর পাশে।

ছবির ক্যাপশনে এই দম্পতি লিখেছেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যের… দেবী পাড়ুকোন সিং।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশের পর বলিউডের অনেক তারকা ও ভক্ত তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যার জন্ম

গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট একটি পায়ের ছাপের ছবি প্রকাশ করে তাঁরা সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন।

ছবিতে লেখা ছিল, ‘আমাদের ঘরে নতুন কন্যাসন্তানকে স্বাগত। ১৯.৯.২০২৬। দুয়া, দীপিকা, রণবীর।’

সেই পোস্টের ক্যাপশনে ছিল শুধু নজর না লাগার ইমোজি। তবে তখন নবজাতকের নাম প্রকাশ করেননি তাঁরা। এবার দশেরার দিনে মেয়ের নাম জানানোর মধ্য দিয়ে পরিবারের নতুন সদস্যকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন এই তারকা দম্পতি।

Link copied!