বুধবার ২১, অক্টোবর ২০২৬

বুধবার ২১, অক্টোবর ২০২৬ -- : -- --

আলিম পরীক্ষা ২০২৮: পূর্ণাঙ্গ সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:২১ পিএম

ছবি: সংগৃহীত

২০২৮ সালের আলিম পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস, বিষয় কাঠামো, বিষয় কোড, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম পরীক্ষার্থীদের জন্য এসব নির্দেশনা প্রযোজ্য হবে।

সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার প্রস্তুতি ও মূল্যায়নসংক্রান্ত এসব তথ্য জানানো হয়। এতে বিষয়ভিত্তিক পাঠ্যসূচি, প্রশ্নের ধরন এবং নম্বর বণ্টনের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচি, বিষয় কাঠামো ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে বোর্ডের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এদিকে, এইচএসসি ও আলিম পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নে সমন্বয় আনার লক্ষ্যে সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার বিষয় কোড পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে দুই ধারার বিষয় কোডে সামঞ্জস্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বোর্ডের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশোধিত বিষয় কোড নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৭ সালের আলিম পরীক্ষা থেকে কার্যকর হবে। ফলে নিবন্ধন, ফরম পূরণ, প্রবেশপত্র তৈরি, প্রশ্নপত্র ও উত্তরপত্র প্রস্তুত, ফল প্রকাশ, নম্বরপত্র এবং সনদসংক্রান্ত কার্যক্রমে নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে।

তবে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আগের বিষয় কোড বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আলিম পরীক্ষা ২০২৮-এর সিলেবাস, বিষয় কাঠামো, বিষয় কোড ও নম্বর বণ্টন সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

Link copied!