বুধবার ২১, অক্টোবর ২০২৬

বুধবার ২১, অক্টোবর ২০২৬ -- : -- --

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে স্কুল-কলেজে মাউশির নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম

ছবি: সংগৃহীত

সরকারি তথ্যের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলস ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি দাপ্তরিক কাজে এআই ব্যবহারের ক্ষেত্রে সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক উপপরিচালক ও পরিচালকদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

মাউশির নির্দেশনায় মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা একটি সতর্কতামূলক নোটিশের সূত্র উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ওই নোটিশে বলা হয়েছে, সরকারি দপ্তরগুলোতে বিভিন্ন দাপ্তরিক কাজে এআই টুলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব প্রযুক্তির ব্যবহারে কাজের গতি ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্কতার কারণে সরকারের সংবেদনশীল ও গোপনীয় তথ্য ফাঁস কিংবা তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।

এ পরিস্থিতিতে এআই টুলস ব্যবহারের সময় সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে প্রচলিত আইন, বিধিবিধান এবং সরকারের অন্যান্য নির্দেশনা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Link copied!