রবিবার ১৮, অক্টোবর ২০২৬

রবিবার ১৮, অক্টোবর ২০২৬ -- : -- --

নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম

সাংবাদিক লুৎফুজ্জামান আরিফ হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের মানববন্ধন

নেত্রকোনায় প্রকাশ্যে গুলি করে রূপসী বাংলার জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আরিফকে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার সেতুসংলগ্ন বিজয় চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সহসভাপতি মো. মিজানুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল মালেক চৌধুরী, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম সেলিম, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহসভাপতি আ. রউফ, কোষাধ্যক্ষ আতাউল হাসান দিনার, দপ্তর সম্পাদক মাহফুজুল হক জিকু, সহসাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও জোনায়েদ হোসেন জুয়েল। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফরহাদ রাজ, রূপসী বাংলা টিভির জেলা প্রতিনিধি আল আমিন এবং মোহাম্মদ উমর ফারুক।

বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আরিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ বজায় রাখা জরুরি। সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

Link copied!