রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
রবিবার ০৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
এ কে এম রাকিব
"অর্ধশত বছরেও সংসদ সুবিবেক, গণতন্ত্রমনা ও গঠনমুখী অপজিশন পায়নি" বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা এ কে এম রাকিব। তার ফেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম "ফেসবুক " এ তিনি এমন মন্তব্য করেন। এমন মন্তব্য করার কারণ জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, " বিরোধীদল সরকারের সমালোচনা করবে একই সাথে জনগণের সমস্যা সমাধানে বিকল্প পথের সন্ধান দিবে।
যেমন ধরেন, বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সমস্যা। সরকার এই সমস্যা সমাধানে এখনো কার্যকর কিছু করতে পারেনি সেই দায় সরকার এড়াতো পারবে না।"
তিনি বলেন, শুধু রাজপথ গরম করা বিরোধীদলের কাজ না বরং বিরোধীদল রাজপথে থাকার পাশাপাশি কিভাবে বিকল্পপথে গ্যাস ও বিদ্যুতের সমাধান করা যায় সেটা সরকারকে দেখিয়ে দিবে।
শুধু করতে হবে, দিতে হবে এরকমটা পুরনো স্টাইলের বিরোধীতা যেখানে আল্টিমেট জনগণের চোখে দেখানো যে আমরাও আছি।"
উল্লেখ্য, আজ ১১ দলীয় জোট পূর্বঘোষিত লংমার্চ করে যেখানে শত শত প্রাইভেটকার ও মোটরসাইকেল ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে।