বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ -- : -- --

৫১তম বিশেষ বিসিএসে ১৫ হাজারের বেশি চিকিৎসকের আবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ এএম

সংগৃহীত

৫১তম বিশেষ বিসিএসে আবেদনগ্রহণ চলছে। ইতোমধ্যে ১৫ হাজারের বেশি চিকিৎসক এ বিসিএসে আবেদন করেছেন। আগামী ২৫ অক্টোবর আবেদন করার সময় শেষ হবে।

বুধবার (২১ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের দাবি, ১৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করলেও তাঁদের অনেকে এখনো আবেদন ফি জমা দেননি। ফলে প্রকৃত আবেদনকারীর সংখ্যা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এই বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন ডেন্টাল সার্জন।

গত ২৪ সেপ্টেম্বর পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদনগ্রহণ শুরু হয়।

আবেদনপত্র পূরণের নিয়ম
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম
আবেদনের সব ধাপ সম্পন্ন করার পর ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ সর্বোচ্চ ৩০০ পিক্সেল হতে হবে। অনধিক তিন মাস আগে তোলা, সানগ্লাস ছাড়া রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট (কেবি) হতে পারবে।

স্বাক্ষরের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ পিক্সেল এবং প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হতে হবে। স্বাক্ষরের ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কেবি হতে পারবে।

আবেদন ফি
আবেদন ফি ২০০ টাকা। এর সঙ্গে ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও আইটিসহ ৫ টাকা যুক্ত হয়ে মোট ফি দাঁড়াবে ২০৫ টাকা।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা। এর সঙ্গে ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও আইটিসহ ৫ টাকা যুক্ত হয়ে মোট ফি হবে ৫৫ টাকা।

আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন সম্পন্ন করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।

ফি জমা দেওয়ার আগে আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকবে। তবে ফি জমা দেওয়ার পর আবেদনপত্রে আর কোনো সংশোধন করা যাবে না।

Link copied!