বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

তরুণ কলাম লেখক ফোরাম গোবিপ্রবি শাখার পূর্নাঙ্গ কমিটি

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামএর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো:রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে  সংগঠনটির গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়। এতে নাইমা সুলতানাকে সভাপতি এবং আজিজুর রহমান শান্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. আল-আমীন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক নায়িমা আখতার, সাংগঠনিক সম্পাদক খন্দকার রামীম হাসান পায়েল এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আর রাফি দায়িত্ব পেয়েছেন। 

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে মো. সাইমুম সিজান, উপ-দপ্তর সম্পাদক মাইমুনা রহমান অংকিতা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. তায়ীম খান, সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক শিমলা পাল, প্রচার সম্পাদক শারমিন রিমা, উপ-প্রচার সম্পাদক শাহরিয়ার হোসাইন সিয়াম এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাসনিমা তাবাসসুম দায়িত্ব পেয়েছেন। 

কমিটিতে আরও রয়েছেন সম্পাদকীয় পরিষদের সদস্য গালিবা আনতারা সোয়ারা ও স্নেহা ফেরদৌস এবং কার্যনির্বাহী সদস্য সালমান এ. রহমান ও তৌফিকুর ইসলাম শিশির। 

নতুন কমিটি আগামী এক বছর সংগঠনের সৃজনশীল লেখালেখি, তরুণ লেখকদের বিকাশ, সাহিত্যচর্চা, পাঠচক্র ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

নতুন কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতি নাঈমা সুলতানা বলেন,  
"আমি সর্বদাই বিশ্বাস করি, আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার সভাপতির দায়িত্বপ্রাপ্ত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের এবং একই সাথে গভীর দায়বদ্ধতার। লেখক ফোরাম নিয়ে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য হলো-  ক্যাম্পাসের দক্ষ ও সম্ভাবনাময় লেখকদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে যুক্ত করা এবং জাতীয় গণমাধ্যমে তাঁদের চিন্তা প্রকাশের সুযোগ সম্প্রসারিত করা। পেশাদারিত্ব, গঠনমূলক দৃষ্টিভঙ্গি ও কঠোর প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার মাধ্যমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখাকে আমরা বুদ্ধিবৃত্তিক চর্চা ও মননশীলতার এক মডেল শাখায় উন্নীত করতে সুদৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।”

এ বিষয়ে সাধারণ সম্পাদক আজিজুর রহমান শান্ত প্রত্যাশা রেখে বলেন," বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে সর্বপ্রথম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নিজেকে সর্বোচ্চ প্রস্তুত রাখবো।

গোবিপ্রবি শাখার সকল সদস্যদের মান উন্নয়ন ,  সৃজনশীলতা বৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত সাংগঠনিক ও সৃজনশীল মূলক কর্মশালা আয়োজন করব। 

আমাদের প্রত্যাশা সুস্পষ্ট- বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখাকে এমন একটি অনুকরণীয় মডেল শাখা হিসেবে প্রতিষ্ঠিত করা- যেখানে মেধার যথাযথ বিকাশ, চিন্তার স্বাধীনতা এবং জাতীয় পর্যায়ে তরুণ লেখকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। শুধু লেখক তৈরি নয়, বরং দায়িত্বশীল চিন্তাশীল নেতৃত্বের বিকাশই হবে আমাদের দৃপ্ত অঙ্গীকার।"

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণদের লেখালেখিতে উৎসাহিত করা এবং সৃজনশীল চিন্তার বিকাশে কাজ করে যাচ্ছে। গোবিপ্রবি শাখাও নিয়মিতভাবে বিভিন্ন লেখালেখি, সাহিত্য ও পাঠচক্রভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Link copied!