প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম
পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণে উদ্বোধন করলেন নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। “নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাটের মাছ বাজার চাঁদনীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সহযোগিতায় কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। ডাস্টবিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের সি সি রোড, জলবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, লাইটিং, সিসি ক্যামেরা সহ সকল অবকাঠামো উন্নয়ন জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে,তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও এনজিও সহযোগিতায় প্রথমত নাজিমগঞ্জ বাজারে ১০ ও উপজেলা সহ অন্যান্য স্থানে মোট ২০ টি পয়েন্টে প্রত্যেকটি স্থানে একটা লাল ও সবুজ দুইটা ডাস্টবিন স্থাপন করার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা থেকে একটি ভ্যান ও একজন পরিষ্কার পরিচ্ছন্ন জনবল কর্মী নিয়োগ দেওয়া হয়।
নাজিমগঞ্জ হাট বাজার কে আরো পরিষ্কার পরিচ্ছন্নের আওতায় এনে ব্যবসায়ী বান্ধব করতে উপজেলা প্রশাসন সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধান অতিথি।
