শুক্রবার ২৪, জুলাই ২০২৬

শুক্রবার ২৪, জুলাই ২০২৬ -- : -- --

নোবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে দক্ষতা বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, উচ্চ মাধ্যমিক পর্যন্ত অধিকাংশ শিক্ষার্থী অভিভাবকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বেড়ে উঠলেও বিশ্ববিদ্যালয় জীবনে নিজেদের দায়িত্ব নিজেরাই বহন করতে হয়। তাই শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদের পরিচালিত করতে হবে।

অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই জীবনের প্রকৃত সফলতা অর্জন সম্ভব।

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

Link copied!