রবিবার ১২, জুলাই ২০২৬

রবিবার ১২, জুলাই ২০২৬ -- : -- --

মানারাতে ফল সেমিস্টারের ভর্তি মেলা শুরু: ভর্তিতে ৫০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। শনিবার  (১১ জুলাই ২০২৬) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভর্তি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে এ ভর্তি মেলার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

এ সময় অন্যদের মাঝে ট্রেজারার মো. মনিরুল ইসলাম; স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মোঃ মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, ইরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, ভর্তি বিষয়ক  বিভাগের পরিচালক মো. আবদুল কাদের, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আব্দুল মতিন, অ্যাডিশনাল রেজিস্ট্রার মো: আলমগীর হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ২০ জুলাই ২০২৬ পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় ছাড়াও নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। এছাড়া গরীব ও  মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।

প্রোগ্রামসমূহ : বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বি. ফার্ম (অনার্স), সিএসই (রেগুলার ও ইভেনিং), ইইই (রেগুলার ও ইভেনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ  (রেগুলার ও সাপ্তাহিক), এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ), এমএ ইন ইংলিশ  (ইভেনিং) এবং এলএলএম।

ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা- ০১৭৮০৩৬৪৪১৪-১৫, ০১৭০৯১২৬৩৯৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।

Link copied!