রবিবার ১২, জুলাই ২০২৬

রবিবার ১২, জুলাই ২০২৬ -- : -- --

রাবি শিক্ষার্থীদের ‘বিউটিফুল দিনাজপুর’ অ্যাপ প্লে স্টোরে

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী নাজমুল হাসান ও সুজন প্রধান যৌথভাবে ‘বিউটিফুল দিনাজপুর’ নামে একটি তথ্যভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে এবং সবার জন্য উন্মুক্ত।

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই অ্যাপটি তৈরি করা হয়েছে। এক প্ল্যাটফর্মে জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থান, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য, সরকারি-বেসরকারি সেবা, জরুরি যোগাযোগ এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সহজ ও ব্যবহারবান্ধবভাবে উপস্থাপন করা হয়েছে।

অ্যাপটির অন্যতম আকর্ষণ হলো এর বিস্তৃত তথ্যভান্ডার। পরিবহন ও যাতায়াত বিভাগে রয়েছে বাস ও ট্রেনের সময়সূচি, গাড়ি ভাড়ার তথ্য, দর্শনীয় স্থান ও পর্যটন নির্দেশিকা এবং কুরিয়ার সার্ভিসের তথ্য। স্বাস্থ্য ও জরুরি সেবা বিভাগে হাসপাতাল ও চিকিৎসকের তথ্য, ডায়াগনস্টিক সেন্টার, রক্তদাতার তথ্য, অ্যাম্বুলেন্স সেবা, বিদ্যুৎ অফিস, ফায়ার সার্ভিস, পুলিশ, আইন ও বিচারিক সেবা এবং জরুরি যোগাযোগের তথ্য সংযোজন করা হয়েছে।

এছাড়া শিক্ষা ও কর্মসংস্থান বিভাগে শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের তথ্য, চাকরির খবর, উদ্যোক্তা ও ব্যবসা সংক্রান্ত তথ্য, বিভিন্ন মিস্ত্রি সেবা এবং টিউশন সম্পর্কিত তথ্য রয়েছে। স্থানীয় তথ্য ও নাগরিক সেবা বিভাগে নাগরিক সেবা, কৃষি অফিস, ইন্টারনেট সেবা, বাসা ও মেস ভাড়ার তথ্য, মার্কেটপ্লেস এবং বিভিন্ন বিনোদনমূলক তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে দিনাজপুর জেলার প্রয়োজনীয় নানা তথ্য একটি অ্যাপ থেকেই সহজে পাওয়া সম্ভব।

অ্যাপটিতে আধুনিক ও আকর্ষণীয় ইউজার ইন্টারফেস (UI), সহজ নেভিগেশন, দ্রুত তথ্য অনুসন্ধান, রেসপন্সিভ ডিজাইন এবং অফলাইন-ফ্রেন্ডলি কনটেন্টের সুবিধা রয়েছে। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তথ্যগুলো বিভাগভিত্তিকভাবে সাজানো হয়েছে, যাতে খুব অল্প সময়েই কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পাওয়া যায়।

অ্যাপটির নির্মাতা নাজমুল হাসান ও সুজন প্রধান বলেন, "প্রযুক্তির মাধ্যমে স্থানীয় তথ্যকে আরও সহজলভ্য করা এবং দেশের পর্যটন ও তথ্যসেবাকে ডিজিটালভাবে সমৃদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, দিনাজপুর সম্পর্কে যেকোনো তথ্য মানুষ একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থেকেই সহজে পেয়ে যাক। ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য জেলা নিয়েও একই ধরনের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির পরিকল্পনা রয়েছে।"

উল্লেখ্য, নাজমুল হাসান ও সুজন প্রধান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তারা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং UI/UX ডিজাইন নিয়ে কাজ করছেন। তাদের তৈরি ‘Beautiful Dinajpur’ অ্যাপটি প্রযুক্তিনির্ভর জনসেবামূলক উদ্যোগের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে। ভবিষ্যতে অ্যাপটিতে আরও নতুন ফিচার এবং হালনাগাদ তথ্য যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা।

Google Play Store:

https://play.google.com/store/apps/details?id=com.beautiful.dinajpur.app

Link copied!