রবিবার ১২, জুলাই ২০২৬

রবিবার ১২, জুলাই ২০২৬ -- : -- --

ইবি ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়াছিন,সাধারণ সম্পাদক লাবিদ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

সভাপতি ইয়াছিন আলী এবং সাধারণ সম্পাদক লাবিদ হোসেন ইফতি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের প্রায় আড়াই মাস পর শনিবার (১১ জুলাই) সংগঠনটির নতুন কমিটি প্রকাশ করা হয়।

এর আগে গত ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হল ডিবেটিং সোসাইটির নির্ধারিত ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। মডারেটর ও উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই নির্বাচনে সভাপতি পদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন আলী এবং সাধারণ সম্পাদক পদে একই শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী লাবিদ হোসেন ইফতি নির্বাচিত হন।

সংগঠন সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনা, মতবিনিময় ও সাংগঠনিক পর্যালোচনার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রণয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল থেকে সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, যাতে সংগঠনের কার্যক্রমে সব হলের অংশগ্রহণ ও মতামতের প্রতিফলন ঘটে। সভাপতি, সাধারণ সম্পাদক, মডারেটর, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতাদের সার্বিক পরামর্শে একটি ভারসাম্যপূর্ণ ও কর্মমুখী কমিটি চূড়ান্ত করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহাত আব্দুল্লাহ, শোয়াইব বিন আসাদ ও রাবিউল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তাসলিমা আরেফিন অথৈ ও মোওয়াব্বেজ রহমান জিম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুমতাহিনা রিনি এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাসান তারেক।

এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে আজমেরী রহমান, সহকারী দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম আরাফাত, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, সহকারী অর্থ সম্পাদক মো. রাশেদ ইসলাম, বিতর্ক ও গবেষণা সম্পাদক নাজমুল করিম অর্ণব, সহকারী বিতর্ক ও গবেষণা সম্পাদক মুশফিকুর রহমান, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক শান্ত শিশির ইসলাম, সহকারী শিক্ষা ও প্রকাশনা সম্পাদক পাপিয়া সুলতানা মুক্তা, সাংস্কৃতিক সম্পাদক মারিয়ম আক্তার চৈতি, সাহিত্য সম্পাদক হিতুয়ারা খাতুন, প্রেস ও আইটি সম্পাদক তানিম তানভীর, সহকারী প্রেস ও আইটি সম্পাদক শাররি শক্তি ইউশা এবং গ্রন্থাগার সম্পাদক হিসেবে আশরাফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জেরিন আক্তার মিম, সুমাইয়া সুলতানা, সাহারা আক্তার সিথি, হাম্মাদ তালুকদার, মিজানুর রহমান, ইমতিয়াজ উদ্দিন সাজিদ এবং রাশেদুল ইসলাম রাকিব।

Link copied!