প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১১:৩১ পিএম
নি:স্বার্থ ভালোবাসার অন্তিম কাব্যযুগল:মা-বাবা
আব্দুল্লাহ আর রাফি
জীবন নাকি অনেক ছোট!
তবে, এই ২২বছরের জীবন কিন্তু ছোট নয়;
বরং, অনেক বড়, প্রশান্তের চেয়ে বিশাল,এভারেস্টের চেয়েও উচু!
অনেক কিছুই দেখলাম দিগন্তের অস্তরেখার মতো লম্বা এ জীবনে ;
দেখলাম,বিশ্বব্রহ্মান্ডের চেয়ে বিশলকায়, মা-বাপের এই ভালোবাসা ।
আরও দেখেছি তো!
ভাবতাম,একমুহূর্ত খোঁজ না পেলে হয়তো আমার মতোই তারও নাভীশ্বাস উঠে যাবে!
নাহ!শুধু দেখলাম, গ্রীষ্মের প্রখর রোদে এক চিলতে বাতাসের মতো তাকেও উধাও হতে!
হারাইনি শুধু মায়ের ছোট্টবেলার সেই তৃষ্ণার্ত ডাক "বাবা"!
মায়ের নাকি হঠাৎ কলিজা মোচড় দিয়ে ওঠে,
ফোন কলে না পেলে বলে, বাবা আমাকে কি তুই মেরে ফেলবি?
সকাল থেকে বুকটা ধড়ফড় করে, বাসায় থাকতে পারি না বাপ!
ফোনটা ধরিস না কেন,বল !!!!!
আর বলে,এমন করিসনে আর বাপ
কোনদিন হয়তো হারিয়ে ফেলবি!
আমি হারাইনি শুধু "মা" ডাক শোনা চাতকপাখির মতো ওই মায়ের নি:স্বার্থ ভালোবাসা!
আর, কি হারাইনি জানেন???
আমার বিপদ ধ্বংসে আগ্নেয়গিরির লাভার ভুমিকায়,আমার জীবন মৃত্তীকায় অটল এক পাহাড়, আমার
অপ্রকাশিত ভালোবাসা" বাবা"!
কিন্তু বলা হয়নি যে কোনোদিন," অনেক ভালোবাসি বাবা!"
যাক!সংক্ষিপ্ত এই জীবনের এক বিশাল পাওয়া
মা-বাপ!
যাদের অনুপস্থিতির একফোঁটা চিন্তা মাথায় আসলে নিজেকে হৃদরোগী মনে হয়;
সৃষ্টিকর্তা নিয়ে যাক আমার আয়ু , দিক আমার নিরাপদ বেষ্টনবলয় মা-বাবাকে!
আমার সবটুকু চঞ্চলতা,উদ্যমতা, পরিশ্রম,
ভালোবাসা হোক শুধু মা-বাবার সেবায়।
একটি কথাই হোক আমার জীবনের মর্মকাব্য,
" সকল স্বার্থের উর্ধ্বে এক জীবন্ত ভালোবাসার নাম মা-বাবা"।
