রবিবার ২২, নভেম্বর ২০২৬

রবিবার ২২, নভেম্বর ২০২৬ -- : -- --

শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাইয়ের আহ্বায়ক কমিটি গঠন

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মখলিছুর রহমান পারভেজকে আহ্বায়ক ও তৃতীয় ব্যাচের মো. আজিজুর রহমান সোহাগকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

কমিটির সদস্যরা হলেন প্রথম ব্যাচের মোহাম্মদ নুরুল ইসলাম ও ড. মোহাম্মদ ফাখরুস ছালাম, দ্বিতীয় ব্যাচের ড. ফাহমিদা আক্তার, জ্যোতি লাল গোস্বামী ও মো. আজিজুর রহমান, তৃতীয় ব্যাচের মোতাহের হোসেন সোহেল, সপ্তম ব্যাচের ড. মো. এমদাদুল হক, অষ্টম ব্যাচের ড. হাজেরা আক্তার, ১১তম ব্যাচের মো. শাহীন আলম, ১৬তম ব্যাচের তোফায়েল আহমদ এবং ১৭তম ব্যাচের সরদার মনসুর আহমদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন মাসের মধ্যে পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে আহ্বায়ক কমিটি।

Link copied!