ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১১:৫১ এএম
রবিবার ২১, জুন ২০২৬ -- : -- --
ফাইল ফটো
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ছাত্র কল্যাণ পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রিয়াদ পারভেজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ কামরুল হাসান সাকিব।
মঙ্গলবার (১৬ জুন) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মোঃ লিখন হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসতিয়াক আহাম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি স্বাধীন বিশ্বাস, এম এম তৌফিক ও মোঃ সোহাগ উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র বিশ্বাস শুভ। সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত সিয়াম। সহ- সাংগঠনিক সম্পাদক তানভীর রানা। অর্থ সম্পাদক পারভেজ হাসান। সহ- অর্থসম্পাদক রাজু আহমেদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর্ত্য রায়। সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আহাদ আলী। দপ্তর সম্পাদক মোঃ মাহাবুর রহমান অন্তু। সহ- দপ্তর সম্পাদক মোঃ রেদোয়ান হক রাতুল। ক্রীড়া সম্পাদক নাফিজ হাসান। সাংস্কৃতিক সম্পাদক মোছাঃ পূর্ণিমা খাতুন। ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া শিমু। এছড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন শোয়েব আকতার, হাসিবুর রহমান, সমাপ্তি বিশ্বাস ও প্রত্যয় সাহা।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ রিয়াদ পারভেজ বলেন, "দক্ষিণ পশ্চিম অঞ্চলের গর্ব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার সৃষ্টি লগ্ন থেকেই দেশ ও জাতির কল্যাণে কাজ করে চলেছে। যশোরের সবথেকে নিকটবর্তী ঝিনাইদহ জেলার অসংখ্য শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণের পাথেয় হিসেবে এই বিশ্ববিদ্যালয় কে বেছে নিয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে অনেকে বিদেশে গবেষণায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। অত্যন্ত সুনামের সাথে তাদের মেধার স্বাক্ষর রাখছে। অনেকেই শিক্ষার পাঠ শুকিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত সহ অন্যান্য পেশায় নিয়োজিত আছেন। সেই সমস্ত শিক্ষকদের অনুপ্রেরণা কে কাজে লাগিয়ে, আমরা সবাই মিলে অগ্রজ এবং অনুজদের সমন্বয় ঘটিয়ে ঝিনাইদহের সকল শিক্ষার্থীর সার্থ রক্ষায় কাজ করবো ইনশাল্লাহ।"