বৃহস্পতিবার ২৮, মে ২০২৬

বৃহস্পতিবার ২৮, মে ২০২৬ -- : -- --

নোয়াখালীতে ৪৫০ শিক্ষার্থীর মাঝে শিবিরের গোশত বিতরণ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৫:২৩ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদ-উল-আজহা ২০২৬ উপলক্ষে নোয়াখালীর মাইজদীতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নোয়াখালী শহর শাখার উদ্যোগে প্রায় ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে কোরবানির গোশত উপহার হিসেবে বিতরণ করা হয়।

এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শাখা সভাপতির উপস্থিতিতে দায়িত্বশীল নেতাকর্মীরা তিনটি মাঝারি আকারের কোরবানির পশু ক্রয় করেন বলে জানানো হয়েছে।

গোশত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখা সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব এবং শহর সেক্রেটারি বোরহান উদ্দিন। এছাড়াও শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপহার গ্রহণকালে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ছাত্রশিবির অতীতেও পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 
 
Link copied!