বৃহস্পতিবার ২৮, মে ২০২৬

বৃহস্পতিবার ২৮, মে ২০২৬ -- : -- --

ঈদের আনন্দ ভাগাভাগি করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০২:৩৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান

সেনা সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী বর্তমানে ঢাকা সেনানিবাসে অবস্থান করছেন। সেখানে তিনি কর্তব্যরত ও উপস্থিত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে এবং ঈদের এই বিশেষ দিনে তাদের পাশে দাঁড়াতেই প্রধানমন্ত্রীর এই সৌজন্য সফর বলে জানানো হয়।

এর আগে আজ সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজ ও খুতবা শেষে তিনি উপস্থিত মুসল্লি ও দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এদিন জাতীয় ঈদগাহের আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবর জিয়ারত করেন তিনি। পরে সেখান থেকে সরাসরি ঢাকা সেনানিবাসের উদ্দেশে রওনা হন।

Link copied!