বৃহস্পতিবার ২৮, মে ২০২৬

বৃহস্পতিবার ২৮, মে ২০২৬ -- : -- --

ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য শিবিরের ‘মেজবান-ই ঈদ’

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১০:১৯ এএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ‘মেজবান-ই ঈদ’-এর আয়োজন করেছে শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

জাবি শিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।‎ আয়োজক সূত্রে জানা গেছে, ঈদের দিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য থাকবে ঐতিহ্যবাহী মেজবানি ভোজ এবং পারস্পরিক ঈদ শুভেচ্ছা বিনিময়ের সুযোগ।

আয়োজকদের ভাষ্য, ঈদের সময় বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। তাদের জন্য ঈদ আনন্দকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, ঈদের সময় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে থাকেন। তাদের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। একই সঙ্গে এটি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সওয়াবের অংশীদার হওয়ার একটি প্রয়াস।

Link copied!