শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

জাবিপ্রবি শিক্ষার্থীদের ফলাফল ব্যবস্থাপনা সফটওয়্যার চালু

জাবিপ্রবি থেকে মোঃ জসিম উদ্দিন

প্রকাশিত: ২২ মে ২০২৬, ১২:১৭ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবিত একটি আধুনিক ওয়েবভিত্তিক ফলাফল ব্যবস্থাপনা সফটওয়্যার চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফলাফল ব্যবস্থাপনাকে আরও দ্রুত, নির্ভুল ও প্রযুক্তিনির্ভর করতে তৈরি এই সফটওয়্যারটি বর্তমানে সিএসই বিভাগে ব্যবহার করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ফলাফল ব্যবস্থাপনা কাগজভিত্তিক হওয়ায় নানা জটিলতা ও সময়ক্ষেপণের সৃষ্টি হতো। এসব সমস্যা সমাধান করে পুরো প্রক্রিয়াকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যেই “JSTU Result Management System” তৈরি করা হয়েছে।

এই সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই অনলাইনে নিজেদের ফলাফল, CGPA, কোর্স তথ্য ও মার্কশিট দেখতে পারছে। পাশাপাশি শিক্ষকরা অনলাইনে নম্বর আপলোড ও ফলাফল আপডেট করতে পারছেন। অন্যদিকে প্রশাসন বিভাগ শিক্ষার্থী, শিক্ষক, সেশন, সেমিস্টার ও সম্পূর্ণ ফলাফল ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারছে।

প্রকল্পটি সম্পন্ন করেছেন সিএসই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তিনজন শিক্ষার্থী। তারা হলেন— Md Robiul Islam, Guljar-E-Mostafa এবং Md Tanvir Ahmed Rafi।

প্রকল্পটির তত্ত্বাবধায়ক ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান। তিনি প্রজেক্ট গাইড ও কোর্স কো-অর্ডিনেটর হিসেবে পুরো কাজের দিকনির্দেশনা ও তদারকি করেন।

প্রকল্পের টিম সদস্যদের মধ্যে Md Robiul Islam Lead Full Stack Developer হিসেবে কাজ করেছেন। তিনি সফটওয়্যারের মূল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড ডিজাইন, ডাটাবেজ স্ট্রাকচার এবং API ইন্টিগ্রেশনের দায়িত্ব পালন করেন।

Guljar-E-Mostafa Cyber Security Expert হিসেবে সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে লগইন সিস্টেম, ইউজার অথেন্টিকেশন, ডাটা সিকিউরিটি এবং বিভিন্ন নিরাপত্তামূলক ফিচার নিয়ে কাজ করেন।

এছাড়া Md Tanvir Ahmed Rafi QA & Testing Specialist হিসেবে সফটওয়্যারটির বাগ শনাক্তকরণ, সিস্টেম টেস্টিং ও কোয়ালিটি অ্যাসুরেন্সের দায়িত্ব পালন করেন, যাতে সফটওয়্যারটি নির্ভুল ও ব্যবহারবান্ধব থাকে।

এই সিস্টেমে মূলত তিনটি অংশ রয়েছে— Student Panel, Teacher Panel এবং Admin Panel। Student Panel থেকে শিক্ষার্থীরা ফলাফল, CGPA, কোর্স তালিকা ও মার্কশিট দেখতে পারে। Teacher Panel-এর মাধ্যমে শিক্ষকরা নম্বর আপলোড ও কোর্স ম্যানেজ করতে পারেন। অন্যদিকে Admin Panel থেকে প্রশাসন বিভাগ পুরো ফলাফল ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারে।

সংশ্লিষ্টদের মতে, এই সফটওয়্যার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সময়সাশ্রয়ী করবে। ভবিষ্যতে এটি পুরো বিশ্ববিদ্যালয়ে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

ওয়েবভিত্তিক সফটওয়্যারটি বর্তমানে লাইভ রয়েছে: https://rmsjstu.info/

Link copied!