প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৯:২৬ পিএম
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রকৌশলভিত্তিক প্রতিযোগিতা “সেনোভেশন ২০২৬”-এ বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার “সিসমিক চ্যালেঞ্জ” বিভাগে দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে ডুয়েটের “টিএ২২-ডুয়েট” দল। এছাড়া “সেনো ড্রাফট” বিভাগে চ্যাম্পিয়ন হয় ডুয়েটের “ইনফিনিট অ্যাক্সিস” দল।
ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রেও ডুয়েট শিক্ষার্থীরা নিজেদের মেধার স্বাক্ষর রেখেছেন। “মেকানিক্স অলিম্পিয়াড” বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ডুয়েটের শিক্ষার্থী ইব্রাহিম খলিল। একই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন মোহাম্মদ ইমরান।
এদিকে “গেম অব ট্রাস” বিভাগে প্রথম রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে ডুয়েটের “ট্রাস থ্রাইভার্স ডুয়েট” দল।
প্রতিযোগিতায় ডুয়েট শিক্ষার্থীদের ধারাবাহিক এই সাফল্যে বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন, জাতীয় পর্যায়ে এমন অর্জন ডুয়েটের একাডেমিক ও প্রযুক্তিগত সক্ষমতার ইতিবাচক।
