গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান
প্রকাশিত: ১১ মে ২০২৬, ১০:৩৭ পিএম
মঙ্গলবার ১২, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
সাভারে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) উদ্যোগে 'রিদম ব্লাড সেন্টারের' সহায়তায় বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
সোমবার (১১ই মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইংরেজী বিভাগে শিক্ষার্থী সিনথিয়া জাহান বলেন, আজকের গকসুর এ আয়োজনের ফলে আমরা ডায়াবেটিস পরীক্ষা,রক্তের গ্রুপ, রক্তচাপ, বিএমআই সম্পর্কে জানতে পেরেছি। এছাড়া শরীর সুস্থ রাখতে ডাক্তারের পরামর্শ পেয়েছি।
গকসুর এজিএস সামিউল হাসান শোভন বলেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের পর থেকেই শিক্ষার্থীদের সেবা মূলক কাজ করার ধারাবাহিকতায় 'রিদম ব্লাড সেন্টারের' সাথে যোগাযোগ করে শিক্ষার্থীদের কল্যাণে মেডিকেল ক্যাম্পেইন করা হয়।'
তিনি আরো বলেন, 'শিক্ষক, শিক্ষার্থীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যেও চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ আমরা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছি এবং বিশ্ববিদ্যালয়ের সাথে হাসপাতালের কোলাবোরেশনের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করবো।'
গকসু ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ' ছাত্র সংসদের উদ্যোগে 'রিদম ব্লাড সেন্টারের' সহযোগিতায় শিক্ষার্থীরা তাদের রক্তের গ্রুপ নির্ণয় , বিনামূল্যে রক্ত জনিত রোগের পরীক্ষা,সেচ্ছায় রক্তদান কর্মসূচী করা হয়েছে। মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা হয়েছে । সকলের সুস্বাস্থ্য নিশ্চিতে এ উদ্যোগ নিয়েছি।'
চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসক ডা. আকিব হাসান বলেন, 'আমরা আজকে 'রিদম ব্লাড ব্যাকের' পক্ষ থেকে ব্লাড সংগ্রহ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছি। রক্তদান কর্মসূচির মাধ্যমে মূমুর্ষু রোগীর জীবন বাঁচাতে সহায়তা করবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ও গকসু সদস্যরা উপস্থিত ছিলেন।