সোমবার ১১, মে ২০২৬

সোমবার ১১, মে ২০২৬ -- : -- --

সিভাসুতে ‘রিডিফাইনিং ফিটনেস’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

সিভাসু প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

শারীরিক ও মানসিক সুস্থতা বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এ আয়োজন করে রোটার‍্যক্ট ক্লাব

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-তে ‘রিডিফাইনিং ফিটনেস ফর অ্যা হেলদিয়ার বডি অ্যান্ড মাইন্ড’ শীর্ষক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। শারীরিক ও মানসিক সুস্থতা বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এ আয়োজন করে রোটার‌্যাক্ট ক্লাব অব সিভাসু।

গত শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল হক, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, রোটারিয়ান সামিনা ইসলাম এবং রোটারিয়ান আব্দুল্লাহ আল মিলন।

স্বাগত বক্তব্য দেন রোটার‌্যাক্ট ক্লাব অব সিভাসুর সভাপতি রোটারেক্টর স্বপ্নীল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারেক্টর ইসরাত জাহান ও রোটারেক্টর তাবাসসুম তাসনোভা খানম।

সেশনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের ফিটনেস অ্যাডভাইজর আবু সুফিয়ান তাজ। তিনি তাঁর বক্তব্যে শারীরিক ফিটনেস, সঠিক খাদ্যাভ্যাস, মানসিক সুস্থতা এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তাঁর বাস্তবধর্মী ও প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মূল আলোচনা শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সরাসরি বক্তার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। পরে অতিথি ও বক্তাদের সম্মাননা স্মারক প্রদান এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল রোটারি ক্লাব অব চিটাগং খুলশী।

Link copied!