নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৩:০০ পিএম
সোমবার ১১, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০২৬’ পলিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১১ মে ২০২৬) নোবিপ্রবি ভিডিও কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোবিপ্রবি প্রাণিবিদ্যা বিভাগ এবং ন্যাচার এন্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘প্রতিটি পাখিই গুরুত্বপূর্ণ, আপনার পর্যবেক্ষণ মূল্যবান’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, পরিবেশের ভারসাম্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণে পরিযায়ী পাখির গুরুত্ব অপরিসীম। পরিযায়ী পাখি আমাদের শুধু প্রয়োজনই নয় প্রিয়জনও। নোবিপ্রবির ময়নাদ্বীপে শীত মৌসুমসহ বছরের বিভিন্ন সময়ে এ পাখির আগমন ঘটে যা ক্যাম্পাসে একটি নান্দনিক দৃশ্য তৈরি করে।
উপাচার্য আরও বলেন, আমরা ইতিমধ্যে নোবিপ্রবিকে পরিযায়ী পাখির নিরাপদ অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছি। একই সঙ্গে অবৈধ পাখি শিকার এবং সংশ্লিষ্ট জমিতে চাষাবাদ বন্ধ করা হয়েছে যেন অতিথি পাখিরা অবাধে বিচরণ করতে পারে। পাখিদের সুরক্ষায় সেখানে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যেন পাখিদের কেউ বিরক্ত না করতে পারে। আমরা যদি এ পাখির অবাধ বিচরণে আরও বেশি যত্নশীল হই তাহলে নোবিপ্রবিকে দর্শনার্থীদের জন্য আকর্ষনীয় একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারবো।
নোবিপ্রবি প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।