সোমবার ১১, মে ২০২৬

সোমবার ১১, মে ২০২৬ -- : -- --

জমকালো আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০২:৪৩ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

দেশব্যাপী আনুষ্ঠানিক যাত্রার অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিস্থ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

এশিয়া পোস্টের ববি প্রতিনিধি মোঃ আবু উবাইদার সঞ্চালনায় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ, শিবির সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু, ববিসাসের সভাপতি রবিউল ইসলাম এবং বিইউ রেডিওর সভাপতি নাজমুল হাসানসহ অন্যান্যরা।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ বলেন,"দেশের গণমাধ্যম জগতে নতুন সংযোজন অনলাইন পোর্টাল এশিয়া পোস্টের শুভ উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে পোর্টালটির সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। সত্য, বস্তুনিষ্ঠ ও জনমানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে এই গণমাধ্যমটি এগিয়ে যাক নতুন দিগন্তের পথে। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে এশিয়া পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এই বিশ্বাস রাখি।শুভ হোক এশিয়া পোস্টের পথচলা,সফলতায় ভরে উঠুক প্রতিটি আয়োজন।"

ববি শাখা শিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু বলেন,"একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে সংবাদপত্রের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান সময়ে যখন তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপপ্রচারের চ্যালেঞ্জ বাড়ছে, তখন আমরা আশা করি এশিয়া পোস্ট সত্যের পক্ষে এক নির্ভীক কণ্ঠস্বর হিসেবে দাঁড়িয়ে থাকবে। বিশেষ করে ক্যাম্পাস সাংবাদিকতা, শিক্ষা খাতের উন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কথা তুলে ধরতে এই মাধ্যমটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।"

এশিয়া পোস্টকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন,"বরিশাল বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশকে এশিয়া পোস্ট রিপ্রেজেন্ট করবে তেমনটাই প্রত্যশা করছি। দেশ-বিদেশের প্রতিটি প্রান্তের সঠিক সংবাদ এবং সুস্থ ধারার মতপ্রকাশের মাধ্যমে এশিয়া পোস্ট জনগণের আস্থার প্রতীকে পরিণত হোক—সেই দোয়া রইলো।"

Link copied!