সোমবার ১১, মে ২০২৬

সোমবার ১১, মে ২০২৬ -- : -- --

যবিপ্রবির ফার্মেসি বিভাগের নবীনবরণ

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর ফার্মেসি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফার্মেসি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন শেখ মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একটি বড় পরিসরের অভিজ্ঞতা অর্জনের জায়গা। এখানে ভালো বন্ধু নির্বাচন ও সময়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান সেলিনা আক্তার, ফার্মেসি বিভাগের অধ্যাপক কিশোর মজুমদার এবং সার্ভিয়ার বাংলাদেশ অপারেশনের মার্কেটিং ডিরেক্টর মহিউদ্দীন আন্দালিব।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিশারিজ অ্যান্ড ম্যারিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান মো. আমিনুর রহমান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান মো. আলাউদ্দিন-সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগের শিক্ষার্থী রাফিয়া তানজিম আফরিন ও বিউটি রাণী দে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Link copied!