সোমবার ০৪, মে ২০২৬

সোমবার ০৪, মে ২০২৬ -- : -- --

ময়মনসিংহে ডিবির অভিযানে ৫ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৮:৪২ পিএম

অভিযানে গ্রেপ্তারকৃত ৫ মাদক ব্যবসায়ী

ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও হেরোইন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন থানার আওতাধীন এলাকায় ৩ মে (রোববার) দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে কোতোয়ালী মডেল থানাধীন পুরোহিতপাড়া এলাকায় এসআই বিপুল কুমার সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা) এবং ৫ গ্রাম হেরোইন (মূল্য প্রায় ৫০ হাজার টাকা)সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন শাহজাদ হোসেন পাপ্পু (২৮) ও শাহীন শেখ (৩৩)।

অপর এক অভিযানে মুক্তাগাছা থানার নতুন বাজার এলাকায় এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা)সহ মিলন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এছাড়া ফুলবাড়ীয়া থানার সোয়াইতপুর এলাকায় এসআই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে অভিযানে ৫০০ গ্রাম গাঁজা (মূল্য আনুমানিক ১০ হাজার টাকা)সহ নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সবশেষে ফুলপুর থানার হরিরামপুর এলাকায় এসআই মোঃ ফিরোজ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা)সহ শফিকুল ইসলাম (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Link copied!