বৃহস্পতিবার ৩০, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ৩০, এপ্রিল ২০২৬ -- : -- --

কুমিল্লায় র‍্যাবের অভিযানে বিপুল ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৩১৮টি মোবাইল সিমসহ বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী মো. আবু সাঈদ চৌধুরী পালিয়ে যান। পরে তার বাসা থেকে সিম, সিম বক্স, কম্পিউটার, রাউটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

র‍্যাব জানায়, তিনি লাইসেন্স ছাড়াই আন্তর্জাতিক কল রাউটিংয়ের মাধ্যমে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন, যার ফলে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছিল।

র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, “পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। একইসঙ্গে অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে।”

Link copied!