বৃহস্পতিবার ৩০, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ৩০, এপ্রিল ২০২৬ -- : -- --

আন্তর্জাতিক এক্সটার্নশিপে ভারতে যাচ্ছে সিকৃবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী আন্তর্জাতিক এক্সটার্নশিপ কর্মসূচিতে অংশ নিতে ভারতে যাচ্ছেন। এ উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) অনুষদ ভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও বাস্তব দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের পেশাগত দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করবে। বিদেশে অর্জিত অভিজ্ঞতা দেশের প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্য খাতে ইতিবাচক অবদান রাখতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম. মাহবুব এবং ইন্টার্নশিপ প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।

জানা গেছে, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আগামী ৩০ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবেন এবং ভারতের কলেজ অব ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড এনিম্যাল হাজবেন্ড্রিতে নির্ধারিত সময়ের জন্য এক্সটার্নশিপ সম্পন্ন করবেন।

Link copied!