মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম

প্রতিনিধির পাঠানো ছবি। ক্যাম্পাস রিপোর্ট

আহমদ রেজা,চট্টগ্রাম

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন (মঙ্গলবার) পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা জানতে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়।

এ সময় ৮ নং চাতরী ইউনিয়নের আওতাধীন কৈনপুরা উচ্চ বিদ্যালয় ও সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পরীক্ষা-পরবর্তী অভিজ্ঞতা, প্রস্তুতি ও মানসিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।

পরিদর্শনকালে পরীক্ষার্থীরা জানায়, প্রথম দিনের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে এবং তারা আগামী পরীক্ষাগুলো নিয়েও আশাবাদী। সংশ্লিষ্টদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদান করা হয়।

এ ধরনের খোঁজখবর নেওয়ার কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Link copied!