মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

লংগদুতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

সারাদেশের মতো রাঙামাটির লংগদু উপজেলায়ও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার চারটি কেন্দ্রে মোট ৬৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

লংগদু সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে দাখিল শাখায় ১১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৬১ জন ছাত্র ও ৫৮ জন ছাত্রী—সকলেই উপস্থিত ছিলেন। একই কেন্দ্রের এসএসসি শাখায় ৩১৫ জন নিবন্ধিত থাকলেও প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ২০২ জন; অনুপস্থিত ছিল ৫ জন। উপস্থিতদের মধ্যে ৮৭ জন ছাত্র ও ১১৫ জন ছাত্রী ছিলেন।

লংগদু বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র-২ এ ১৭২ জনের মধ্যে ১৬৯ জন উপস্থিত এবং ৩ জন অনুপস্থিত ছিলেন। রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল কেন্দ্রে ৬২ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং এ কেন্দ্রে শতভাগ উপস্থিতি ছিল।

সরেজমিনে দেখা যায়, সব কেন্দ্রেই সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন জানান, নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়েছে এবং কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Link copied!