মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

সাভার ও ধামরাইয়ে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম

প্রতিনিধির পাঠানো ছবি। ক্যাম্পাস রিপোর্ট

আকতার হোসেন, ঢাকা।
সারা দেশের ন্যায় ঢাকা জেলার সাভার ও ধামরাইয়ে আজ ( ২১ এপ্রিল ) থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সাভার উপজেলায় ১৯টি কেন্দ্রে এবং ধামরাইয়ে ১০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ বছর সারা দেশে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় কিছুটা কম।   

সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লিয়াকত আলী জানান, সাভারে ১৯টি কেন্দ্রে মোট ১৫,৪৭৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান, ধামরাইয়ে ১০টি কেন্দ্রে প্রায় ৯ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।  শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হয়েছে এবং এই পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়েছে। নকল বা ডিজিটাল জালিয়াতি রোধে কক্ষগুলোতে সিগন্যাল জ্যামারের ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ না করে। পরীক্ষা চলাকালীন শিক্ষক বা শিক্ষার্থী কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি এবং হলের পরিবেশ পরীক্ষাবান্ধব রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Link copied!