মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি চাপা দেওয়া মা ও নবজাতকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০১:০২ পিএম

লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাটি খুঁড়ে অজ্ঞাত এক নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার দিকে ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা মাটির নিচে নারীর চুল দেখতে পান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করে।

এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, উদ্ধারকৃত নারীর সঙ্গে একটি নবজাতকের মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন এবং মৃত্যুর সময় নবজাতকের জন্ম হয়। পরবর্তীতে মা ও শিশুকে মাটিচাপা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Link copied!